ইন্দোনেশিয়ায় শারীরিক সম্পর্ক সংক্রান্ত আইনে ভয় নেই পর্যটকদের

ইন্দোনেশিয়ায় শারীরিক সম্পর্ক সংক্রান্ত আইনে ভয় নেই পর্যটকদের

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৭:৪৫

সম্প্রতি ইন্দোনেশিয়ায় পাশ হওয়া এক আইনে বিয়ের বাইরে শারীরিক সম্পর্ককে নিষিদ্ধ করে আইন পাশ করা হয়েছে। এ আইনে কারাবাসও রাখা হয়েছে ১ বছরের। স্বাভাবিক ভাবেই দেশটির পর্যটনস্থান বালি ভ্রমণ করতে ইচ্ছুক অবিবাহিত দম্পতিদের মাথায় হাত পড়েছিল নতুন এই আইনে।

তবে ইন্দোনেশিয়ার বালি ঘুরতে আসতে ইচ্ছুক অবিবাহিত দম্পতিদের চিন্তা দূর করেছেন সেখানকার গভর্নর ওয়েয়ান কোস্টার।

রোববার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে কোস্টার স্পষ্ট করেছেন, ‘অবিবাহিত পর্যটক দম্পতি চাইলেই ছুটি কাটাতে বালিতে আসতে পারবেন। নতুন আইনে তাদের প্রভাবিত হওয়ার বিষয়ে চিন্তার কিছু নেই।’

ইন্দোনেশিয়ার পার্লামেন্ট গত সপ্তাহে দেশটির ফৌজদারি কোডে বেশ কয়েকটি সংশোধনী পাস করেছে। যার মধ্যে বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্কের জন্য এক বছরের কারাদণ্ড এবং বিয়ের কাগজ ছাড়া বিপরীত লিঙ্গের সদস্যের সঙ্গে একসঙ্গে থাকলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আইনটি তিন বছরের মধ্যে কার্যকর হবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ।

তবে কোস্টার ব্যাখ্যা করেছেন, এই আইন বিদেশীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রয়োগ করা হবে, যাদের পিতামাতা, স্ত্রী বা সন্তান অভিযোগ দায়ের করবে। বিদেশীদের ক্ষেত্রে এমনটা হওয়ার সুযোগ নেই।

কোস্টার আরও জানিয়েছেন, বালির সরকার নিশ্চিত করবে হোটেল, ভিলা, অ্যাপার্টমেন্ট, গেস্ট হাউস, লজ ও স্পাগুলোর মতো পর্যটন বাসস্থানে চেক-ইন করার সময় বৈবাহিক অবস্থার কোনো পরীক্ষা করা যাতে না হয়। কোনো সরকারি সংস্থাও এসব স্থান পরিদর্শন করবে না।

এর আগে ইন্দোনেশিয়ার পর্যটন শিল্প বোর্ড উদ্বেগ প্রকাশ করে বলেছিল, মহামারির পর দেশটির অর্থনীতি ও পর্যটন কেবলমাত্র পুনরুদ্ধার করতে শুরু করেছে তখন এ ধরনের আইন পর্যটকদের মধ্যে ভয়ের সৃষ্টি করতে পারে।

ইন্দোনেশিয়ার পার্লামেন্টের সদস্যদের মতে মুসলিম দেশ হিসেবে বিয়ে ও ইন্দোনেশীয় মূল্যবোধ রক্ষায় আইনটি জরুরি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading