শাহজালালে তেলবাহী লরিতে আগুন
উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:১৫
রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর গেটে একটি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিউটি অফিসার রোজিনা আক্তার।
কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ‘শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী লরিতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১০ মিনিটে আমরা খবর পেয়েছি।
‘ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কুর্মিটোলা থেকে তিনটি ও উত্তরা থেকে একটি ইউনিট বিমানবন্দরে গেছে। হেডকোয়ার্টার থেকে আরও একটি ইউনিট রওয়ানা হয়েছে’, বলেন তিনি।
ইউডি/এ

