২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
মুক্তিযুদ্ধমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৩০

আগামী ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বলেছেন, ‘বুদ্ধিজীবীদের তালিকা নিয়ে একটা জাতীয় কমিটি আছে। তারা এ বিষয়ে কাজ করছে। এ পর্যন্ত ১৫০০ বুদ্ধিজীবীর তালিকা আমরা করেছি। নতুনভাবে আরও ১০০ আবেদন জমা পড়েছে। আশা করছি, ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’

বুধবার (১৪ ডিসেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে খুব কম পরিবার আছে যারা মুক্তিযুদ্ধে কোনো স্বজন হারায়নি। পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারল যে, বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, তখন নির্মমভাবে এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে।

‘আমাদের দেশে একজন রাজনীতিবিদ আছেন, যিনি বলেন, এত লোক মারা যায়নি, যুদ্ধে এত হত্যাকাণ্ড হয়নি। প্রকৃত শহীদদের সংখ্যা বিতর্কিত করার জন্য তারা এসব বলেন’, যোগ করেন আ ক ম মোজাম্মেল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading