ঢাকায় বিএনপির যুগপৎ গণমিছিল ৩০ ডিসেম্বর

ঢাকায় বিএনপির যুগপৎ গণমিছিল ৩০ ডিসেম্বর

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৩

আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় ওইদিন কোনো কর্মসূচি রাখছে না বিএনপি ও অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো।

ওইদিন দেশব্যাপী গণমিছিল হওয়ার কথা থাকলেও সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের পূর্ব সিদ্ধান্ত এবং ক্ষমতাসীন দলের আহ্বানের পরিপ্রেক্ষিতে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির তারিখে পরিবর্তন আনছে দলটি।

ফলে ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর হবে ঢাকায় গণমিছিল।

আর ঢাকার বাইরে ২৪ ডিসেম্বরেই যুগপৎভাবে গণমিছিল করা হবে। সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ঐকমত্য হয়েছে বিএনপি।

এ বিষয়ে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঢাকায় গণমিছিলের তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading