বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার সময় এসেছে : ইনু

বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার সময় এসেছে : ইনু

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৫৯

‘বিজয়ের মাসে একাত্তরের ঘাতক দালালদের আলেম অভিহিত করে বিএনপি মূলত যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া স্থগিত করতে চায়’, এমন মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পরেও বিজয়ের মাসে সব চাইতে ন্যাক্কারজনক ঘটনা ঘটাল বিএনপি। তাদের ১০ দফা প্রস্তাবে চিহ্নিত সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী, খুনি, বুদ্ধিজীবী হত্যাকারীদের সাজা বাতিল করার জন্য রাজনৈতিক আহ্বান জানানো হয়েছে।

‘আমি মনে করি স্বাধীন বাংলাদেশে সরাসরি এই প্রথম একটি রাজনৈতিক দল গণতন্ত্রের নামে চিহ্নিত, সাজাপ্রাপ্ত, যুদ্ধাপরাধী, ১৯৭১-এর খুনিদের আলেমের তকমা দিয়ে তাদের মুক্তির দাবি বা আবদার করেছে।’

ইনু বলেন, ‘আমার মনে হয় সবারই সময় এসেছে, যে সামরিক শাসক জেনারেল জিয়া বুদ্ধিজীবী হত্যাকারীদের রাজনীতিতে আমদানি ও পুনর্বাসন করেছিল, সেসব সদস্য নিয়ে গঠিত দল জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষক বিএনপির সঙ্গে সবরকম রাজনৈতিক লেনদেন ছিন্ন করার। এ সিদ্ধান্ত না নেওয়ার ফলে বারবার লজ্জার মধ্য পড়তে হচ্ছে। একটা সিদ্ধান্ত নিতে হবে যে হয় মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বাংলাদেশে থাকবে, আর না হলে ওরা থাকবে। মাঝামাঝি কোনো ব্যাপার নেই।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading