বিশ্বে করোনা আক্রান্তে শীর্ষে জাপান, মৃত্যুতে ব্রাজিল

বিশ্বে করোনা আক্রান্তে শীর্ষে জাপান, মৃত্যুতে ব্রাজিল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:২৫

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যাও আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৭৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৬৪ হাজার ৬৫ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৫৪ লাখ ৪২ হাজার ১০৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯০ হাজার ৬০৭ জন এবং মারা গেছেন ২৪৪ জন।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ২৩০ জন। আমেরিকায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৪৭১ জন এবং মারা গেছেন ২৫৯ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৫১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ২২৪ জন এবং মারা গেছেন ১১৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ৪৬ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৫৩২ জন এবং মারা গেছেন ৫৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৩৬ জন এবং মারা গেছেন ২৪ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৬৬৩ জন এবং মারা গেছেন ৩৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৭০ জন এবং মারা গেছেন ৩৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading