ফারদিনের ‘আত্মহত্যা’: তথ্য-প্রমাণ দেখতে ডিবিতে বুয়েট সতীর্থরা

ফারদিনের ‘আত্মহত্যা’: তথ্য-প্রমাণ দেখতে ডিবিতে বুয়েট সতীর্থরা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৫০

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনার তথ্য-প্রমাণ দেখতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে গেছেন তার সতীর্থরা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে ১০-১২ জন শিক্ষার্থীর একটি দল মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যায়।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ফারদিনের মৃত্যু ও সুষ্ঠু বিচারের দাবিতে সকালে বুয়েটে তাদের মানববন্ধন করার কথা ছিল। ডিবি ফারদিনের আত্মহত্যার কথা বলেছে, যা তারা বিশ্বাস করতে পারছে না। ফলে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে ডিবি। শিক্ষার্থীদের তারা (ডিবি) ফারদিন যে আত্মহত্যা করেছে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ ও তদন্ত সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাতে ডেকেছে।

এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশকে হত্যা করা হয়নি, সে আত্মহত্যা করেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading