পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৩৫

রাজধানীর পুরান ঢাকার আলুবাজার এলাকায় জুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরে সহকারী পরিচালক মো. শাহজাহান জানান, বিকেল ৫টার দিকে পুরান ঢাকার আলুবাজার এলাকায় একটি জুতার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, পাঁচতলা ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading