ভেজাল মদপানে ৬৫ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৫৫
ইন্ডিয়ার বিহার রাজ্যে ভেজাল মদপানে ৬৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের সাহারান জেলার চাপড়া এলাকায় শুক্রবার (১৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে।
২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কর্তৃক নিষেধাজ্ঞা জারির পর বিহারে ভেজাল মদপানে এ ধরনের ট্র্যাজেডি এই প্রথম। খবর এনডিটিভির।
মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শুক্রবার বিধানসভায় নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
বলেছেন, ‘বেআইনি অ্যালকোহল পান করে কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘বিষাক্ত মদ পান করে মারা যাওয়া মানুষের শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশের মানুষ। এ ছাড়া হরিয়ানা, উত্তর প্রদেশ, যেখানেই যান, গল্প একই। প্রচুর মানুষ বিষাক্ত মদপান করে মারা যাচ্ছে।’
ভেজাল মদপানে মধ্যপ্রদেশ ইন্ডিয়ার শীর্ষ অবস্থানে রয়েছে। সরকারের নিষেধাজ্ঞা থাকলে বিষয়টি এড়িয়ে চলে যাওয়া উচিত মনে করেন তিনি।
ইউডি/এ

