রুশ জেনারেলদের সঙ্গে পুতিনের বৈঠক

রুশ জেনারেলদের সঙ্গে পুতিনের বৈঠক

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:১৫

সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ওইদিন শুক্রবার রাশিয়ার সামরিক প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসির।

বিবিসি জানায়, শুক্রবার অধিকাংশ সময় ‘বিশেষ সামরিক অভিযানের’ সদরদপ্তরে কাটান পুতিন। সেখানে তিনি ইউক্রেনে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত—সে বিষয়ে আলোচনা করেন।

এ সময় পুতিনের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ এবং বিমানবাহিনীর প্রধান সের্গেই সুরোভিকিন উপস্থিত ছিলেন।
গত অক্টোবরে ইউক্রেনে রাশিয়ার কমান্ডার হিসেবে সুরোভিকিনকে নিয়োগ দেওয়া হয়।

সামরিক কর্মকর্তাদের উদ্দেশে পুতিন বলেন, ‘আমরা প্রতিটি অভিযানের দিকনির্দেশনার বিষয়ে কমান্ডারদের কথা শুনব। আমি আমাদের তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি পদক্ষেপের বিষয়ে আপনাদের প্রস্তাব শুনতে চাই।’

এদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল ভ্যালেরি জালুঝনি জানান, ২০২৩ সালের শুরুর দিকে নতুন করে হামলা চালাতে পারে মস্কো। এ হামলার জন্য তারা দুই লাখ সেনা প্রস্তুত করছে বলেও সতর্ক করেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading