সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের

সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৪৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকে পাকিস্তানের আমাদের চেয়ে শক্তিশালী আত্মসামাজিক কোনো বিষয়ই নেই, শক্তিশালী তাদের শ খানেক পরমাণবিক বোমা আছে। আমাদের কাছে বিধ্বংসী বোমা নেই। তাছাড়া অন্য কোনো অংশে পাকিস্তান আমাদের বিট করতে পারেনি।’

বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি উল্লেখ করে কাদের বলেন, ‘আত্মশক্তি হলো মূল কথা। সেই আত্মশক্তিতে আমরা আজকে বলিয়ান একটা জাতি। সারা পৃথিবীতে মহামন্দা তক্ত বাতাস। এই তক্ত বাতাসের আচঁ আমাদের এখানেও লেগেছে। সংকটের মধ্যে শেখ হাসিনাই একমাত্র নেতা, যিনি সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন।’

রোববার (১৮ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভার স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাদের বলেন, ‘সব শিক্ষাই আছে, আমরা শেখ হাসিনার কাছ থেকে শিখব। এই পরিবার থেকে শিক্ষার আছে। আজকে সততা, সাহস কোথাও যেতে হবে না, কোনো মনীষীর নিবন্ধন পড়তে হবে না। আমাদের জাতির পিতা থেকে আমরা শিক্ষা নেব। এই জনপদে বঙ্গবন্ধু নেই, এই জনপদে শেখ হাসিনাও একদিন থাকবেন না। কিন্তু তাদের উত্তরাধিকার বেঁচে থাকবে। স্বাধীনতার উত্তরাধিকা বেঁচে থাকবে, বেঁচে থাকবে মুক্তির উত্তরাধিকার।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading