শতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ডের নৌ বাহিনীর জাহাজডুবি, নিখোঁজ ৩৩

শতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ডের নৌ বাহিনীর জাহাজডুবি, নিখোঁজ ৩৩

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:২০

থাইল্যান্ড উপসাগরে দেশটির নৌ-বাহিনীর একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। ওই জাহাজটিতে ১০৬ জন নাবিক ছিলেন। ঘটনাস্থল থেকে হেলিকপ্টারের মাধ্যমে ৭৩ নাবিককে উদ্ধার করা গেলেও এখনও ৩৩ জন নিখোঁজ রয়েছেন।

আমেরিকান সংবাদমাধ্যম এপি জানিয়েছে, রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরে টহল দেওয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়ে।

ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, ‘ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকে যায়। পুরো জাহাজ দ্রুত প্লাবিত হওয়ায় পাওয়ার রুমে শর্ট সার্কিট সৃষ্টি হয়। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়।’

খবর পাওয়ামাত্র থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জাহাজটির বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে থাই নৌ বাহিনী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading