সূচক কমলেও লেনদেন বেড়েছে ১১৬ কোটি টাকা

সূচক কমলেও লেনদেন বেড়েছে ১১৬ কোটি টাকা

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:১২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইতে ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সোমবার (১৯ ডিসেম্বর) হয়েছে ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার, অর্থাৎ আজ ১১৬ কোটি ৪৮ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ছয় পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ২৩৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দুই পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২০১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪১টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে সাত কোটি ২০ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading