ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৪৯

ঢাকাবাসীর অস্বাস্থ্যকর বাতাস থেকে রেহাই নেই। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর বাতাসের মান ছিল ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৩০। বিশ্বের সবচেয়ে খারাপ বায়ু মানের শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকা তৃতীয় স্থানে উঠে এসেছে।

এদিকে, ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খারাপ’ ধরা হয়, এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

পাকিস্তানের লাহোর ও করাচি যথাক্রমে ২৭৪ ও ২৩২ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সংবেদনশীল গোষ্ঠীর মতে, ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

বাংলাদেশে একিউআই পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে দূষণকারী- পার্টিকুলেট ম্যাটার (পিএম১০ ও পিএম ২.৫), এনও২, সিও,এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading