‘আমেরিকান দূতাবাস সকল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে গুরুত্ব দেয়’
উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৩০
ঢাকায় নিযুক্ত আমেরিকান দূতাবাসের মুখপাত্র বলেছেন, ‘মানবাধিকার আমেরিকার পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দু হওয়ায় দূতাবাস মানবাধিকার লঙ্ঘনের সকল অভিযোগকে গুরুত্ব দিয়ে থাকে।’
১৪ ডিসেম্বর ‘মায়ের ডাক’ সংগঠনের সঙ্গে রাষ্ট্রদূত পিটার হাসের সাক্ষাৎ নিয়ে প্রকাশিত বিভিন্ন নিবন্ধ ও বিবৃতির আলোকে মুখপাত্র বলেন, ‘আমেরিকান দূতাবাস এ ধরনের বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে নিয়মিতভাবে বৈঠক করে থাকে।’ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বাসস।
তিনি আরও বলেন, ‘দূতাবাসের সঙ্গে গত কয়েক বছরে ‘‘মায়ের কান্না’’ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।’
তিনি বলেন, ‘রাষ্ট্রদূত ‘‘নিরাপত্তার কারণে’’ ১৪ ডিসেম্বর মায়ের ডাক -এর সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক শেষ করেন।
তিনি জানান, ‘আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেছি।’
বিবৃতি পড়তে এখানে ক্লিক করুন

১৫ ডিসেম্বর, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে জানান, ‘আমেরিকার রাষ্ট্রদূত যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তা নিরাপত্তা হুমকি হিসেবে দেখা হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনা বাংলাদেশ-আমেরিকা সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।’
ইউডি/এ

