দরপতনের শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা

দরপতনের শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। আজ শেয়ারটির দর এক টাকা ৩০ পয়সা বা ৪.৬১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৯ ডিসেম্বর) কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩৯০ বারে ২২ লাখ ৪৭ হাজার ৯৬৯টি শেয়ার লেনদেন করেছে।

কোহিনুর কেমিক্যাল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২১ টাকা ৩০ পয়সা বা ৪.৩৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৭০ টাকা দরে লেনদেন হয়।

আমরা টেকনোলজি লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর এক টাকা ৫০ পয়সা বা ৩.৫৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৪০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস,বিডি থাই ফুড, কে অ্যান্ড কিউ, আমরা নেটওয়ার্কস, জেনেক্স ইনফোসিস, পেপার প্রসেসিং ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading