‘বড়লোকেরা অনেক নিষেধাজ্ঞা দেয়’, আমেরিকা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ২১:৩০
‘আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো। এ বছর ১৬টি বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। আমাদের সম্পর্ক ভালো বলেই তারা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে।’
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা নেই। তারা অনেক নিষেধাজ্ঞা দেয়, বড়লোকেরা অনেক নিষেধাজ্ঞা দেয়। এগুলো একদিকে আসে, অন্যদিকে চলে যায়। আমরা এগুলো নিয়ে মোটেই আতঙ্কিত নই।’
ভ্রমণ সতর্কতার বিষয়ে তিনি বলেন, ‘এটি তাদের দায়িত্ব। যদি তাদের লোক এখানে আসে এবং আহত হয়, তাহলে দূতাবাসের দায়িত্ব নিতে হয় না। এটি ভুল নয়।’
ইউডি/এ

