‘আওয়ামী লীগ স্বেচ্ছায় পদত্যাগ করলে বিএনপি সহায়তা করবে’

‘আওয়ামী লীগ স্বেচ্ছায় পদত্যাগ করলে বিএনপি সহায়তা করবে’

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৫৩

আওয়ামী লীগ সরকার স্বেচ্ছায় পদত্যাগ করলে বিএনপি সহায়তা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এ মন্তব্য করেন।

গয়েশ্বর জানান, জঙ্গিবাদের তকমায় বিদেশিদের আর ভোলানো যাবে না।

‘বিদেশিদের তকমা দিয়েছেন জঙ্গিবাদের আর মৌলবাদের। বিদেশিদের চোখ পরিষ্কার হয়ে গেছে। এগুলো শুধু নাটক আর নাটক। আজকে এসব তকমা চলে না। একটা তকমা চলে, গণতন্ত্রের পথে ফিরে আসুন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আপনি জাতিকে সহযোগিতা করুন এবং বিএনপি বলেনি, আপনি নামেন, আমি ক্ষমতায় যাব।

‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ভোট আমাকে না-ই বা দিলেন, আপনার ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি, আমাকে সমর্থন করুন’, বলেন গয়েশ্বর।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, ‘আমাদের ১০ দফা বহু কথা। আমরা আপনার পতন ঘটাতে চাই। তবে এর আগে যদি আপনি পদত্যাগ করেন, গণতান্ত্রিক পরিবেশ পুনরুজ্জীবিত করেন তাহলে পতনের আন্দোলন করার দরকার নেই আমাদের। আর না করলে আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে। তখন আমাদের পিছন হটার সময় থাকবে না। সামনে আমরা গুলি খেতে পারি। এছাড়া আপনার পতন রোধ করার শক্তি বাংলাদেশে নাই, বিদেশেও নাই।’

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) উদ্যোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে পেশাজীবী নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, অধ্যাপক ডা. হারুন আল রশিদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক রফিকুল কবির লাবু, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক আনিসুর রহমান, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান চুন্নু, রাশেদুল হক, বিপ্লব-উজ জামান বিপ্লব, মির্জা লিটন, সাখাওয়াত হোসেন, এবিএম রুহুল আমিন, জহিরুল ইসলাম, মাহবুব আলম, আবু জাফর খান প্রমুখ বক্তব্য দেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading