বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় ছাত্রলীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় ছাত্রলীগের শ্রদ্ধা

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৫৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান)। শ্রদ্ধা নিবেদন শেষে তারা এক মিনিট নীরবতা পালন করেন।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নবনির্বাচিত নেতারা।

এসময় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতাকর্মীরা এবং ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফের (ইনান) নাম ঘোষণা করা হয়।

ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস ছিলেন। অপরদিকে ইনান ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading