আওয়ামী লীগের সম্মেলন: কাউন্সিলর-ডেলিগেট কার্ড বিতরণ শুরু
উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:০৭
২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিলর ও ডেলিগেট কার্ড বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ কার্ড বিতরণ শুরু হয়।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে সারাদেশ থেকে সাত হাজার কাউন্সিলর এবং লক্ষাধিক ডেলিগেট অংশ নেবেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) মঞ্চ সাজ সজ্জা উপ-কমিটির পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছিলেন, ‘আমাদের কাউন্সিলে প্রবেশের জন্য পাঁচটি গেইট থাকবে। তার মধ্যে একটি ভিআইপি ও চারটি গেট থাকবে ডেলিগেট ও কাউন্সিলরদের প্রবেশের জন্য।’
ইউডি/এ

