বৃহস্পতিবার পদত্যাগ করবেন বিএনপির এমপি হারুন

বৃহস্পতিবার পদত্যাগ করবেন বিএনপির এমপি হারুন

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:০৬

বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ পদত্যাগ করবেন আগামীকাল বৃহস্পতিবার। এদিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি।

বুধবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন।

এর আগে ১১ ডিসেম্বর সংসদ সচিবালয়ে গিয়ে বিএনপির পাঁচ এমপি পদত্যাগপত্র জমা দেন। হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় তার পদত্যাগপত্র জমা দিতে পারেননি।

পদত্যাগপত্র জমা দেয়ার সময় সেদিন সশরীরে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তার পক্ষে পদত্যাগপত্র নিয়ে যান পাঁচ এমপি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় মেইলে পদত্যাগপত্র পাঠান। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।

গত ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় এমপিরা পদত্যাগের ঘোষণা দেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading