মির্জা ফখরুল-আব্বাসের জামিন নামঞ্জুর

মির্জা ফখরুল-আব্বাসের জামিন নামঞ্জুর

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:১৫

রাজধানীর পল্টন থানার মামলায় চতুর্থ দফায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বিষয়টি জানিয়েছেন।

এদিন দুই আসামিরপক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ১৫ ডিসেম্বর আসামি মির্জা ফখরুল ও আব্বাসের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত চতুর্থবারের মতো তাদের জামিন নামঞ্জুর করেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading