মা হচ্ছেন গওহর খান

মা হচ্ছেন গওহর খান

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:১৫

বলিউডে একের পর এক খুশির খবর। আলোচিত অভিনেত্রী গওহর খান মা হতে যাচ্ছেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে অ্যানিমেটেড ভিডিও পোস্ট করে সুখবরটি দেন ‘বিগ বস’খ্যাত অভিনেত্রী।

ভিডিওতে গওহর খান বলেন, ‘জায়েদের সঙ্গে দেখা হওয়ার পর এক থেকে দুই হয়ে যাই। অ্যাডভেঞ্চার চলছে, এখন আমরা তিন।’

ভিডিওটির ক্যাপশনে ৩৯ বছর বয়েসী এই অভিনেত্রী লিখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনাদের ভালোবাসা ও দোয়া প্রয়োজন।’

এটি গওহর খান ও জায়েদ দরবার দম্পতির প্রথম সন্তান। করোনা সংকটের সময়ে জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর খান। মুখে মাস্ক পরে শপে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন গওহর খান, আর সেখানে তাকে দেখে প্রেমে পড়েন জায়েদ। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। কিন্তু বয়সের এই ব্যবধান বাধা হয়নি তাদের সম্পর্কে।

উল্লেখ্য, বলিউডে প্রায় দুই দশক পার করছেন গওহর। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি— সব মাধ্যমেই তার অবাধ বিচরণ। এক সময় এ অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কম চর্চা হয়নি। তবে বর্তমানে জায়েদ দরবারের সঙ্গে বেশ সুখেই আছেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading