‘মোবাইল ব্যাংকিংয়ে ভাতা পাওয়ায় ভোগান্তি কমেছে’

‘মোবাইল ব্যাংকিংয়ে ভাতা পাওয়ায় ভোগান্তি কমেছে’

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৩০

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘এক কোটির বেশি ভাতাভোগী ডিজিটাল পদ্ধতিতে ভাতা পাচ্ছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসে ভাতা পাওয়ায় তাদের ভোগান্তি দূর হয়েছে।’

বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর সমাজসেবা অধিদপ্তরে ‘ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম)’ প্রকল্প থেকে সমাজসেবা অফিসারদের মোটরসাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

মন্ত্রী বলেন, ‘সনাতন পদ্ধতিতে ভাতা বিতরণে বিভিন্ন অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগ ছিল। ভাতা বিতরণ পদ্ধতি সম্পূর্ণ ডিজিটাল হওয়ায় সেসব দূর হয়েছে। ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন প্রকল্পের মাধ্যমে এক কোটিরও বেশি ভাতাভোগীর ডাটাবেজ তৈরি করা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতার হার ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে।’

প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের চাকা সচল রাখতে সবাইকে কাজ করতে হবে। সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচির ব্যপ্তি বাড়িয়েছে। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রতিমন্ত্রী সমাজসেবা অফিসারদের নির্দেশনা দেন।

এর আগে মন্ত্রী সমাজসেবা কর্মকর্তাদের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading