পিসিবি থেকে সরিয়ে দেওয়া হলো রামিজ রাজাকে

পিসিবি থেকে সরিয়ে দেওয়া হলো রামিজ রাজাকে

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:৪৫

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেশটির সাবেক ক্রিকেটার রামিজ রাজাকে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে বাবর আজমদের টেস্ট সিরিজ হারের খেসারত দিতে হয়েছে রামিজকে। রমিজকে সরিয়ে পাক ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে নাজম শেঠিকে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাদ শরিফ নাজমের নিয়োগে সবুজ সংকেত দিয়েছেন। পাক ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী, চেয়ারম্যান পদের জন্য কয়েকজনকে মনোনীত করেন প্রধানমন্ত্রী।

তার পরে বোর্ডের সদস্যরা তার মধ্য থেকে একজনকে নির্বাচিত করেন। শেষে তার নিয়োগে সই করেন প্রধানমন্ত্রী। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় ঠিক একই পদ্ধতিতে দায়িত্ব পেয়েছিলেন রামিজ।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে দায়িত্ব পান তিনি। ঠিক এক বছর তিন মাসের মাথায় সরে যেতে হল তাকে। এর আগেও পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ছিলেন নাজম শেঠি।

২০১৮ সালে ইমরানের সঙ্গে মতবিরোধ হওয়ায় নিজের পদ ছেড়ে দেন তিনি। সেই নাজমকেই আবার দায়িত্ব দেওয়া হলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং জিম্বাবুয়ের কাছে বাবরদের হারের পরই রামিজের অপসারণের দাবি ওঠে। শেষ পর্যন্ত পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠায় কিছু দিন চুপচাপ ছিলেন রামিজের সমালোচকরা।

ঘরের মাঠে টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে বাবরদের ব্যর্থতায় ফের সরব হয়েছেন তারা। দলের ব্যর্থতার জন্য পিসিবি চেয়ারম্যানের ভূমিকাকেই দুষছেন তারা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading