সাধারণ সম্পাদক পদে ১০ জন যোগ্য প্রার্থী আছেন : কাদের

সাধারণ সম্পাদক পদে ১০ জন যোগ্য প্রার্থী আছেন : কাদের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৫২

‘আওয়ামী লীগের সভাপতি (শেখ হাসিনা) দলের জন্য অপরিহার্য, এছাড়া অন্তত ১০ জন প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে।’

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এবারের সম্মেলন চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে কাজ করে যাবো। লক্ষ্য স্মার্ট বাংলাদেশ।’
২০৪১ সাল পর্যন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘এবার স্বরণ কালের ঐতিহাসিক সম্মেলন হবে।’

তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছি আমরা। সে লক্ষ্যে কাজ করে যাবো। মূল লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আওয়ামী লীগ আগামী সরকার পরিচালনার জন্য প্রস্তুত।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading