দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:১৭

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দর বেড়েছে, ১০০টির দর কমেছে, ১৬০টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সের ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১৭ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৯ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ৭.৬৯ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৬.৮৭ শতাংশ, সোনালী আঁশের ৫.৪৫ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৫.১১ শতাংশ, এডিএন টেলিকমের ৫.০২ শতাংশ, বিজিআইসির ৪.৯৭ শতাংশ, সী-পার্ল হোটেলের ৪.৪৯ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারির ৪.৩০ শতাংশ এবং বিডি থাই ফুডের শতাংশ দর বেড়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading