অস্কারের শর্টলিস্ট

অস্কারের শর্টলিস্ট

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৫৬

চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সম্মানজনক পুরষ্কার অস্কার। আর মাত্র এক মাস দুই দিন পর ২৪ জানুয়ারি মনোনয়নের অফিসিয়াল ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এর আগেই প্রকাশ করা হয়েছে ১০ বিভাগের মনোনয়ন তালিকা।

২২ ডিসেম্বর অস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ১০টি বিভাগের মনোনয়ন তালিকা। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফিচার সিনেমা, ডকুমেন্টারি, সাউন্ড, অরিজিনাল স্কোর, অরিজিনাল সং, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, ভিজুয়াল ইফেক্টস, অ্যানিমেটেড শর্ট ফিল্মের মতো ক্যাটাগরি।

চলতি বছর ৯২টি দেশের সিনেমা থেকে আন্তর্জাতিক ফিচার ছবি বিভাগে মনোনয়নের জন্য নির্বাচন করা হয়েছে ১৫টি। যেখান থেকে ভোটের মাধ্যমে চূড়ান্ত মনোনয়নের তালিকা তৈরি করা হবে।

প্রকাশিত চলচ্চিত্রের মধ্যে এবার রয়েছে, ‘আর্জেন্টিনা, ১৯৮৫’ (আর্জেন্টিনা), ‘করসেজ’ (অস্ট্রিয়া), ‘ক্লোজ’ (বেলজিয়াম), ‘রিটার্ন টু সিউল’ (কম্বোডিয়া), ‘হলি স্পাইডার’ (ডেনমার্ক), ‘সেইন্ট ওমের’ (ফ্রান্স), ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ (জার্মানি), ‘লাস্ট ফিল্ম শো’ (ইন্ডিয়া), ‘দ্য কোয়ায়েট গার্ল’ (আয়ারল্যান্ড), ‘বারডো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস’ (মেক্সিকো), ‘দ্য ব্লু কাফতান’ (মরক্কো), ‘জয়ল্যান্ড’ (পাকিস্তান), ‘ইও’ (পোল্যান্ড), ‘ডিসিশন টু লিভ’ (দক্ষিণ কোরিয়া) ও ‘কায়রো কন্সপায়ারেসি’ (সুইডেন)।

এদিকে এবারের অস্কারের মঞ্চে স্থান পেয়েছে রাজা রাজ মৌলীর ‘আরআরআর’ ‘বেস্ট সং’ বিভাগে ‘নাটু নাটু’ গানটির জন্য তালিকায় ঠাঁই পেয়েছে এই সিনেমা।

সেরা ডকুমেন্টারি বিভাগেও মনোনয়ন পেয়েছে ইন্ডিয়ান সিনেমা ‘অল দ্যাট ব্রিদস’। পরিচালক শৌনক সেনের এই ডকুমেন্টারিটি দিল্লির প্রেক্ষাপটে তৈরি।

২০২৩-এর মার্চ মাসে বসবে অস্কারের জমকালো আসর। ৯৫তম আসর সঞ্চালনা করবেন জিমি কিমেল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading