সাড়ে ৬ লাখ টাকায় মুক্তি পেলেন অপহৃত আট জেলে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৪৫
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার জাহাজচুরা এলাকা থেকে অপহরণের চার দিন পর প্রায় সাড়ে ছয় লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন আট জেলে। বুধবার (২১ ডিসেম্বর) রাত ২ টায় তারা জাহাজপুরা এলাকায় অক্ষত অবস্থায় নিজেদের বাড়িতে আসেন।
অপহরণ থেকে মুক্তি পাওয়া জেলেরা হলেন, আবছার উদ্দিন (২২), নুরুল মোস্তাফা (৩৪), করিমুল্লাহ (২০), নুর মোহাম্মদ (২৪), মোহাম্মদ উল্লাহ (৩৮), সেলিম উল্লাহ (৩২) রিদুওয়ান (১৮) ও নুরুল হক (৫২)।
অপহৃত এক জেলে জানান, অপহরণকারী ২২ জনের মধ্যে একজন ছিল রোহিঙ্গা আর বাকি সবাই বাংলাদেশি।
তবে মুক্তিপণের লেনদেন নিয়ে স্পষ্ট কিছু না বললেও পুলিশের সাঁড়াশি অভিযানের কারণেই অপহৃতদের ফিরিয়ে দিতে সন্ত্রাসীরা বাধ্য হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।
তিনি আরও জানান, অপহরণকারীরা রোহিঙ্গা নয়, বাংলাদেশি সশস্ত্র গ্রুপ ছিলেন।
এর আগে রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার পার্শ্ববর্তী পাহাড়ের ছড়ার খালে মাছ ধরতে গিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত হন তারা।
ইউডি/এ

