করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে মোদি

করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে মোদি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৩০

ইন্ডিয়ায় ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের চারটি ধরন শনাক্তের পর কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের পর রাজ্যগুলোতে নতুন নোটিশ জারি করা হতে পারে। যেখানে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বড়দিন ও নিউ ইয়ার উদযাপনে ভিড় এড়ানোর পরামর্শ দেয়া হতে পারে।

ইন্ডিয়া সরকার এরই মধ্যে বিদেশ থেকে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা শুরু করেছে। একটি সূত্র জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে কোয়ারেন্টাইন ও পরীক্ষার জন্য অবকাঠামো পুনরায় স্থাপণ করা হবে।

সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ শনাক্তের ঘটনাগুলো ঘটেছে গুজরাট ও ওডিশায়।

গুজরাটের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেখানে পাওয়া দুইজন বিএফ.৭ আক্রান্তই হোম আইসোলেশনে চিকিৎসা নিয়েছেন এবং সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

চীন তার শূন্য কোভিড নীতি ভেঙে দেওয়ার পর করোনাভাইরাসের বড় একটি ঢেউ বিশ্বব্যাপী উদ্বেগের জন্ম দিয়েছে।

যদিও ইন্ডিয়ার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বুধবার (২১ ডিসেম্বর) এক বৈঠকের পর বলেছেন, আতঙ্কের কোনো কারণ নেই, তবে জনাকীর্ণ এলাকায় মানুষের মাস্ক পড়া উচিত।

মন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক ভ্রমণকারীদের করোনা চেকআপ শুরু হয়েছে।

তিনি বলেন, ‘কোভিড পরিস্থিতি এখনও শেষ হয়নি। আমি সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে এবং নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছি। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।’

ইন্ডিয়ায় সবশেষ ২৪ ঘণ্টায় ১২৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং এক জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত রয়েছেন তিন হাজার ৪০৮ জন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading