সম্পাদক হিসেবে শুক্রবার শেষ সংবাদ সম্মেলন করবেন ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৪৫
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের আগে সর্বশেষ সংবাদ সম্মেলন করবেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী ২৪ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সংবাদ সম্মেলন ডেকেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২০১৬ সালের জাতীয় সম্মেলনের মাধ্যমে এই পদে দায়িত্ব পান। এখন তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।
ইউডি/এ

