বিয়ের উপহার যখন গাধা!
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৮:১০
দুই পাকিস্তানি ইউটিউবার ওয়ারিশা খান এবং আজলান শাহ সম্প্রতি বিয়ে করেছেন। বিয়ের দিন আজলান তার স্ত্রীকে যে উপহার দিয়েছেন তা অনলাইন ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
বিয়েতে আজলান শাহ তার স্ত্রীকে একটি বাচ্চা গাধা উপহার দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। আর কারণটি বেশ হৃদয়গ্রাহী। ইনস্টাগ্রামে উপহারের সেই ছবি শেয়ার করে শাহ তার উপহারের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, আমি সবসময় জানতাম বাচ্চা গাধা পছন্দ করে ওয়ারিশা। তাই আমার তরফ থেকে তার জন্য এটাই রইল বিয়ের উপহার। তিনি আরও স্পষ্ট করেছেন যে গাধার বাচ্চাটিকে তার মায়ের থেকে আলাদা করা হয়নি, তাই তিনি তাকেও সাথে নিয়ে এসেছেন। উপহার দেখে নববধূও আনন্দে মেতে ওঠে এবং গাধার বাচ্চাটিকে আদর করেন।
তবে, উপহারটি দেখে অনলাইন ব্যবহারকারীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে।
ইউডি/কেএস

