শীতে চাইনিজ মিক্সড ভেজিটেবল

শীতে চাইনিজ মিক্সড ভেজিটেবল

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৮:৫০

শীতে বাজারে এসেছে টাটকা সবুজ সবজি। যা দিয়ে বাঙালির ঘরে ঘরে চলছে হরেক রকমের রান্না। তবে এই সবজিগুলো দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন চাইনিজ মিক্সড ভেজিটেবল।

উপকরণ
পিঁয়াজ কুচি – ১ টা (বড় সাইজের), টমেটো কুচি – ১ টা, গাজর কুচি – ১ টা (কিউব করে কেটে নিয়েছি), বিনস কুচি – ৮-১০ টা, ফুলকপি – ৫টা (ছোট টুকরো করে কাটা), মটরশুঁটি – ১০-১২ টা, বেবি কর্ন – ৭-৮ টি (ছোট টুকরো করে কাটা), লাল বেল পেপার – ৭-৮ টা টুকরো, ক্যাপসিকাম – ৭-৮ টা টুকরো, পনীর – ৩০০ গ্রাম (ছোট ছোট টুকরো করে কাটা), আদা – ২ ইঞ্চি (টুকরো করে কাটা), রসুনের কোয়া – ১০-১২ টি, কাঁচা মরিচ – ৪-৫ টা, গোটা গোলমরিচ – ১ চা চামচ, ছোট এলাচ – ৩ টে, দারচিনি – ১ টা ছোট, সাদা তেল – পরিমানমতো, গোটা জিরা – ১/২ চা চামচ, লবন – স্বাদমতো, ধনে গুঁড়া – ১ চা চামচ, জিরা গুঁড়া – ১ চা চামচ, মরিচ গুঁড়া – ১ চা চামচ, হলুদ গুঁড়া – ১ চা চামচ, ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ।

প্রণালি
প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হলে গোটা গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি দিয়ে ১ মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে।

এবার এতে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আদা কুচি আর কাঁচা মরিচ দিয়ে ২ মিনিট ভালো করে ভেজে নিতে হবে। ২ মিনিট পর এতে দিচ্ছি টমেটো কুচি আরও ২-৩ মিনিট ভেজে নিয়ে যখন দেখবেন টমেটো একটু নরম হয়ে গেছে তখন চুলা অফ করে ওই মসলাটা একটা মিক্সার গ্রাইন্ডর এ ব্লেন্ড করে নিন।

এবার কড়াইতে আবার সাদা তেল গরম করে তাতে জিরা ও সব সবজিগুলো দিয়ে একটু ভেজে নিন। এবার একটু লবণ দিয়ে দিন, লবণ দেয়ার পর ঢাকনা দিয়ে ৬-৭ মিনিট রেখে দিন, সবজি সিদ্ধ হওয়ার জন্য।

সবজি ভাজা হলে অন্য কড়াইতে তেল গরম করে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে ১ মিনিট ভেজে নিয়ে তার মধ্যে দিচ্ছি মিক্সিতে বেটে নেয়া মশলার পেষ্ট ও সামান্য লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন ৫ মিনিট। ৫ মিনিট পর মশলার ওপর তেল ভেসে উঠবে। এবার মসলার ওপর তেল ভেসে উঠলে ভেজে রাখা সবজি গুলো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে পনিরের টুকরো দিয়ে দিন।

৫ মিনিট একটু ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকনা খুলে সবজি সিদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে ধনেপাতা কুচি দিয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন চাইনিজ মিক্সড ভেজিটেবল। 

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading