তিন দশক পর ফিরছে ধর্মেন্দ্র-ডিম্পল জুটি

তিন দশক পর ফিরছে ধর্মেন্দ্র-ডিম্পল জুটি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৪৫

ধর্মেন্দ্র ও ডিম্বল কাপাডিয়া, বলিউডে যারা একসঙ্গে পর্দা কাঁপিয়েছেন আশি/নব্বই দশকে। মাঝে ৩১ বছরের বিরতির ছেদ টেনে আবারও একসঙ্গে ফিরছেন পর্দায়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ধরম সিং দেওল, অর্থাৎ ধর্মেন্দ্র ও ডিম্পল কাপাডিয়াকে এবার দেখা যাবে ‘রোবট রোম-কম’ সিনেমায়।

দুই রোবটের প্রেম কাহিনী নির্ভর এ সিনেমায় নায়ক-নায়িকা হয়েছেন শাহিদ কাপুর ও কৃতি স্যানন, আর ধর্মেন্দ্র এবং ডিম্পল কাজ করেছে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে।

আশি-নব্বইয়ের দশকের ‘বাটওয়ারা’, ‘সাজিশ’ এবং ‘দুশমন দেবতা’র মত হিট সিনেমাগুলোতে জুটি বেঁধে অভিনয় করেছেন এই তারকা জুটি।

গত ১৫ ডিসেম্বরে রাজস্থানের জয়সলমিরে সিনেমার শুটিংও শুরু হয়ে গেছে। সেখানকার কাজ সেরে পরে এই টিম যাবে ভারতের উত্তরাঞ্চলের দিকে।

৮৭ বছর বয়সী ধর্মেন্দ্রকে আগামীতে নির্মাতা করণ জোহর পরিচালিত ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ তে দেখা যাবে। এছাড়া তিনি ছেলে সানি এবং ববি দেওলের সাথে ‘আপনে ২’ ও শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’-এ অভিনয় করবেন ।

সত্তর দশকের জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্নার বিপরীতে ‘ববি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন ডিম্পল কাপাডিয়া, তখন তার বয়স মাত্র ১৬। প্রথম সিনেমাতেই মন জয় করে নেন দর্শকের। ‘ববি চরিত্রের জন্য জিতে নেন সেরা অভিনেত্রীর খেতাব।

অবশ্য ‘ববি’ মুক্তির আগেই ১৫ বছরের বড় রাজেশ খান্নার সঙ্গে ডিম্বলের বিয়ে হয়ে গিয়েছিল। বিয়ের পর দীর্ঘ এক যুগ অভিনয়ের সঙ্গে যোগাযোগ রাখেননি এই অভিনেত্রী। ১৯৮৫ সালে সিনেমায় ফেরার পর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন রাজেশ খান্নাই তাকে অভিনয় করতে দেননি। এবং ওই বিয়ে ছিল ‘মস্ত ভুল’।

পরে ‘সাগর’, ‘লেকিন’, ‘ফির কাভি’, ‘ইনসাফ’ সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন এ অভিনেত্রী। সেই সঙ্গে ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কারসহ আরও অনেক পুরস্কার পেয়েছেন ৬৫ বছর বয়সী এই অভিনেত্রী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading