সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ৮.৪ ডিগ্রি

সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ৮.৪ ডিগ্রি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:০০

নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এটিই এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ১৭ ডিসেম্বর চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া বিভাগ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা পযন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আপাতত দিন ও রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে দু’দিন পর তাপমাত্রা ফের বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবার সেখানে তাপমাত্রা বেড়ে হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বুধবারের (২১ ডিসেম্বর) চেয়ে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি বেড়েছিল। বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। শুক্রবার তা কিছুটা কমে হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয় এবং এটি শুক্রবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে মো. ওমর ফারুকবলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ও দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘণকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে ওমর ফারুক বলেন, আগামী দু-দিন পর তাপমাত্রা বাড়তে পারে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading