নির্বাচন সামনে রেখে অভিজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০: ৪৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে অভিজ্ঞদের আওয়ামী লীগের কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।’
রোববার (২৫ ডিসেম্বর) ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা জানানো পর তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কাউন্সিলরদের মনের ভাষা শেখ হাসিনা বোঝেন। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচিত হয়েছে।’
তিনি বলেন, ‘বৈশ্বিক সংকট, নির্বাচন সামনে রেখে অভিজ্ঞদেরকেই কমিটিতে বিবেচনা করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হওয়ার দায়িত্ব বেড়ে গেল।’
তিনি আরও জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
এর আগে সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনাসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এ অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের।
ইউডি/এ

