জয় দেখছে টাইগাররা!
উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:০০
ইন্ডিয়াকে প্রথমবারের মতো টেস্টে হারাতে বাংলাদেশের চাই ছয় উইকেট আর ইন্ডিয়ার প্রয়োজন ১০০ রান। ঢাকা টেস্টের চতুর্থ দিনের সমীকরণটা ছিল এমন।
দিনের শুরুতেই সাকিব আল হাসানের হাত ধরে এলো সফলতা। তার আর্ম ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমে ফিরেন ইন্ডিয়ার নাইটওয়াচম্যান জয়দেব উনাদকাট। এরপর রিশভ পান্তকে ও আকসার প্যাটেলকে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইন্ডিয়ার সংগ্রহ সাত উইকেটে ১২৫ রান। বাংলাদেশের দরকার আর মাত্র তিন উইকেট। ভারতের প্রয়োজন ২০ রান।
প্রথম সেশনের প্রথম ওভারে মেহেদী হাসান মিরাজকে ছক্কা মেরে দেন উনাদকাট। প্রথম ওভার থেকে আসে ১০ রান। পরের ওভারেই আঘাত হানেন সাকিব। তার ভেতরে ঢোকা বলে লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে যান উনাদকাট।
এরপর মাঠে নেমেই পান্ত বাউন্ডারি পেয়ে গিয়েছিলেন। ভয় ধরাচ্ছিলেন আগ্রাসী অ্যাপ্রোচে। তবে তাকে বেশি দূর বাড়তে দেননি মেহেদী মিরাজ। মিরাজের ভেতরে ঢোকা দারুণ বলে কাবু হয়ে এলিবডব্লিউতে শিকার ইন্ডিয়ার তারকা ব্যাটার।
আগের দিন থেকে সবচেয়ে সাবলীল খেলছিলেন আকসার। এদিন নেমেও তার ব্যাটে ভরসা পাচ্ছিল ইন্ডিয়া। কিন্তু তিনিও এদিন ব্যর্থ। মিরাজের টার্ন করে ভেতরে ঢোকা বলে পেছনের পায়ে খেলতে গিয়ে পরাস্ত হন। লাইন মিস করে তার পায়ে লাগে স্টাম্প ভেঙে যায়।
ইউডি/এ

