আওয়ামী লীগের সম্মেলন: চট্টগ্রামে দুজনের পদোন্নতি, বহাল ৫

আওয়ামী লীগের সম্মেলন: চট্টগ্রামে দুজনের পদোন্নতি, বহাল ৫

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৪০

আওয়ামী লীগের নতুন কমিটিতে চট্টগ্রামের শীর্ষ সাত নেতার মধ্যে স্বপদে বহাল রয়েছেন পাঁচ জন, দুজনকে দেওয়া হয়েছে পদোন্নতি।

শনিবার (২৪ ডিসেম্বর) ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়। উপস্থিত কাউন্সিলরদের অনুমতি নিয়ে এসব নাম ঘোষণা করেন দলের সভাপতি শেখ হাসিনা।

অন্যদিকে চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতির গোড়াপত্তনসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা স্মৃতির কারণে কেন্দ্রীয় কমিটিতে আরও বেশি পদ প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা। তবে যে কোনো সময় চট্টগ্রামের জন্য আরও ‘চমক’ আসতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলার শীর্ষ নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ঘোষিত চট্টগ্রামের শীর্ষ সাত জন নেতার মধ্যে স্বপদে বহাল আছেন পাঁচ জন। দুজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। আবারও দায়িত্ব পাওয়া চট্টগ্রামের নেতারা হলেন— সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান।

এ ছাড়া উপদেষ্টা পরিষদে বহাল রাখা রয়েছেন ড. অনুপম সেন ও ড. প্রণব কুমার বড়ুয়াকে। আর এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে নতুন কমিটিতে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারা জানান, আওয়ামী লীগ বড় দল। এ দলের মধ্যে নতুন নতুন নেতৃত্ব তৈরি হবে। থাকবেন দীর্ঘ বছরের ত্যাগী, যোগ্য এবং তরুণ নেতারাও।

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি শেখ হাসিনারও নানা স্মৃতি রয়েছে। সব মিলিয়ে নানা পদে কেন্দ্রীয় কমিটিতে ঘোষিত পদের পাশাপাশি আরও নতুন চমক আসতে পারে।

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে পদোন্নতি পাওয়া আমিনুল ইসলাম আমিন গণমাধ্যমকে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন, আমি কৃতজ্ঞ। এ পদ দিয়ে আমাকে আরও দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন তিনি। এ দায়িত্ব যথাযথভাবেই পালনে সক্রিয় থাকব।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading