আওয়ামী লীগের নতুন কমিটিতে আছেন যারা

আওয়ামী লীগের নতুন কমিটিতে আছেন যারা

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৫৬

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে দশমবারের মতো নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দলটির সাধারণ সম্পাদক পদে টানা তিনবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।

এ সময় আংশিক কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাতে পুরোনোদের সঙ্গে দেখা মিলেছে নতুন মুখেরও। এখন পর্যন্ত যাদের নাম জানা গেছে-

সভাপতি: শেখ হাসিনা

সভাপতিমণ্ডলীর সদস্য
সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্ল্যাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শ্রী পীযূষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি।

সাধারণ সম্পাদক: ওবায়দুল কাদের

যুগ্ম সাধারণ সম্পাদক
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগের সবাই বহাল আছেন। তারা হলেন ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ডা. দীপু মনি।

কোষাধ্যক্ষ
কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।

সম্পাদকমণ্ডলী
অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।

আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু।

কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।

দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম।

মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা।

শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান।

সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শ্রম বিষয়ক সম্পাদক ও উপপ্রচার বিষয়ক সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়নি।

উপসম্পাদক
উপ-দফতর সম্পাদক সায়েম খান।

সাংগঠনিক সম্পাদক
সাংগঠনিক সম্পাদক পদে আছেন আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে নতুন পদ পেয়েছেন সুজিত রায় নন্দী। তিনি আগের কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গত কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাখাওয়াত হোসেন বাদ পড়ছেন এবার।

গঠনতন্ত্র অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে পরামর্শ করে দলীয় সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্যদের মনোনয়ন দেবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading