জনপ্রিয় তেলুগু অভিনেতা চালাপতি রাও মারা গেছেন

জনপ্রিয় তেলুগু অভিনেতা চালাপতি রাও মারা গেছেন

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৪২

তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা চালাপতি রাও মারা গেছেন। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, হায়দরাবাদের বানজারা হিলসের এমএলএ কলোনিতে পুত্র রবি বাবুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা চালাপতি রাও।

দীর্ঘ পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে প্রায় ৬ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন চালাপতি রাও। খল চরিত্রের পাশাপাশি অনেক সিনেমায় কমিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্ষীয়ান এ অভিনেতা রেখে গেলেন দুই কন্যা এবং এক পুত্রকে। তার পুত্র রবি বাবুও একজন অভিনেতা, নির্মাতা ও প্রযোজক।

দক্ষিণী সিনেমা জগতে বড় ক্ষতি হয়ে গেলো চালাপতি রাওয়ের মৃত্যুতে। গত তিনদিনে এই নিয়ে দুজন অভিনেতা মারা গেলেন। গত ২৩ ডিসেম্বর প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা কালিকা সত্যনারায়ণ। সেই শোক কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ। শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে। নেট দুনিয়ায় শোকপ্রকাশ করছেন নেটিজেনরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading