আওয়ামী লীগের নতুন নেতৃত্বের সঙ্গে শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময়
উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৫০
আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা দলের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রের নতুন নেতৃত্ব ও জেলা নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি নতুন নেতৃত্ব ও জেলার নেতাদের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত নেতারা।
এ সময় আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় দলের সাধারণ সম্পাদক হওয়া ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল শনিবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।
ইউডি/এ

