বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৩০

আগামী তিনদিনের মধ্যে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (২৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

আবহাওয়ার সিনপটিক অবস্থা জানিয়ে তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপ দক্ষিণ-পশ্চিমে এগিয়ে সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এবার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে এটি। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

হাফিজুর রহমান বলেন, এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ সর্বোচ্চ তাপমাত্রা ধারণ করা হয়েছে টেকনাফে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া গোটা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ আবহাওয়াবিদ বলেন, ইতোমধ্যে তাপমাত্রা কিছুটা বেড়ে মৃদু শৈত্যপ্রবাহ দূর হয়েছে। এদিন রাতের তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading