‘মান ভাঙাতে’ ভাবি রওশনের বাসায় জি এম কাদের

‘মান ভাঙাতে’ ভাবি রওশনের বাসায় জি এম কাদের

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:১৫

‘ভাবির মান ভাঙাতে’ রওশন এরশাদের বাসায় গেলেন দেবর ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে রওশনের বাসায় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়ে যান বিরোধীদলের উপনেতা জি এম কাদের। পরে তাদের মধ্যে একটি বৈঠক হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিরোধীদলের নেতা ‘রওশনের পরামর্শ নিয়ে’ দল পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন জাপা চেয়ারম্যান। এ সময় মামলা প্রত্যাহার করারও অনুরোধ করেন তিনি।

অন্যদিকে আগামী ১ জানুয়ারি জাপার অনুষ্ঠেয় প্রতিষ্ঠাবার্ষিকী এক সঙ্গে পালনের প্রস্তাব দিয়েছেন রওশন এরশাদ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading