জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউল হক

জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউল হক

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:০০

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক মো. জিয়াউল হক ভূঁইয়া।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের ভোটে আগামী এক বছরের জন্য জিয়াউল হক জেসিআই বাংলাদেশের ২০২৩ সালের সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি সংগঠনটির ২০২২ সালের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত সভাপতি জিয়াউল হক ভূঁইয়া বলেন, ‘জেসিআই মূলত তরুণদের সংগঠন। আগামী বছর জেসিআই বাংলাদেশের উদ্দেশ্য হবে, দেশের প্রত্যেক জেলায় তরুণদের জন্য উন্নয়নমূলক নানা কার্যক্রম ছড়িয়ে দেওয়া। এছাড়া বিগত বছরের ধারাবাহিকতায় উদ্যমী তরুণদের মেধা বিকাশে নতুন নতুন উদ্যোগ হাতে নেওয়া।’

জিয়াউল হক ভূঁইয়া তড়িৎকৌশলে ইঞ্জিনিয়ারিং পাস করে কর্ম জীবনে পদার্পণ করেন। একই সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। তরুণ এই উদ্যোক্তা বর্তমানে বাংলাদেশের স্টার্টআপ শপআপ-এর চিফ অব স্টাফের দায়িত্বে রয়েছেন।

এছাড়া তরুণদের উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি আইইউটি এলামনাই অ্যাসোসিয়েশন এর বর্তমান সহ-সভাপতি। একই সঙ্গে চাঁদপুর মডেল হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading