প্রধান বিচারপতির অভিভাষণ ২৭ ডিসেম্বর

প্রধান বিচারপতির অভিভাষণ ২৭ ডিসেম্বর

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ২১:৩০

সারা দেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং অভিভাষণ দিবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রোববার (২৫ ডিসেম্বর) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।

স্মারকে বলা হয়েছে, বিচার বিভাগে আরও গতিশীলতা আনার লক্ষ্যে আগামী মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে সারা দেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মতবিনিময় এবং দিক নির্দেশনামূলক অভিভাষণ দেবেন।

সব জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইউডি/ এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading