‘ওয়াকওভার চাই না, খেলে জিততে চাই’
উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৩০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার চায় আগামী নির্বাচন একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হোক, যা কোনভাবেই ২০১৪ বা ১৮ সালের মতো না।’
সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে নিজের দপ্তরে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি দীর্ঘদিন জনগণের কাছ থেকে দূরে থাকায় তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি তৈরি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী দল। ওয়াকওভার চাই না, খেলে জিততে চাই।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ চায় সামনের জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। কিন্তু বিএনপির নির্বাচন নিয়ে যে ভীতি তা দূর করার দায়িত্ব সরকারের না।’
মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির অপরাজনীতি মোকাবিলা করাই এখন সরকারের সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ। কিন্তু সরকার তা শক্তভাবে মোকাবিলা করতে পারবে।’
ইউডি/এ

