বিএনপির লিয়াজোঁ কমিটি গঠন

বিএনপির লিয়াজোঁ কমিটি গঠন

উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৪৫

সরকারের পদত্যাগ দাবিতে আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের জন্য বিএনপির লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দলটির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা জানানো হয়।

দলটির এই কমিটিতে স্থায়ী কমিটির তিন জন সদস্য, তিন জন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম মহাসচিবকে রাখা হয়েছে।

বিএনপির লিয়াজোঁ কমিটির নেতারা হলেন- নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু, মোহাঃ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading