৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
????????????????????????????????????

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন, ডমিনেজ স্টিল ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।

বিডিকমের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

ডমিনেজ স্টিলের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ৩০ জুন,২০২২ পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে আর্গুস ক্রেডিট রেটিং লিমিটেড।

আমরা নেটওয়ার্কসের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading