ভোট সুষ্ঠু হচ্ছে, জয় নিয়ে আশাবাদী : ডালিয়া
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:২০
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ‘সুষ্ঠু’ ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ডালিয়া বলেন, ‘রংপুরের মানুষ নৌকার সঙ্গে আছেন। ভোটাররা উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন।’

ভোটের পরিবেশ চমৎকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরবাসী ভোট দিতে কেন্দ্রে আসছেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
বিজয়ী হয়ে নগরবাসীকে দেওয়া ইশতেহারগুলো বাস্তবায়ন করে রংপুর সিটি করপোরেশনকে ‘তিলোত্তমা নগরী’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
ইউডি/এ

