সম্মানের সঙ্গে তাদের বিদায় দিতে চাই: দুদু

সম্মানের সঙ্গে তাদের বিদায় দিতে চাই: দুদু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:১৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আওয়ামী লীগ যদি মনে করে তারা ডাকলেই সবাই নির্বাচনে যাবে এটা ভুলে যেতে হবে। আমরা তাদের সম্মানের সঙ্গে বিদায় দিতে চাই। যদি তারা সম্মানজনকভাবে বিদায় নেয়। আমরা এরশাদকে বলেছিলাম, ভালোভাবে ক্ষমতা ছা‌ড়েন, তিনি বিদায় নেননি। পরে তাকে খুব অপদস্তভাবে বিদায় নিতে হয়েছে।’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশবাসী এত বিপজ্জনক অবস্থায় আছে যা ব্যাখ্যা করা মুশকিল। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সবদিক থেকেই আমাদের দেশটা নিশানা হারা দেশের পর্যায় চলে গেছে। দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে শুধু বিএনপি নয়, ছোট বড় যে সব দল ও সংগঠন আছে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এগিয়ে আসতে হবে। তাহলে এ দেশের মানুষ, এই দেশ মুক্তি পাবে।’

তিনি বলেন, ‘এই দেশে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হবে এটা ছাগল-গরু-গাধাও বিশ্বাস করে না। পাকিস্তানিদের আমরা হানাদার বলি, নৃশংস বলি। আসলে তারা তাই ছিলেন। কিন্তু তারা সত্তরের নির্বাচন সুষ্ঠু করেছিলেন। যদিও ক্ষমতা হস্তান্তর করেননি, কিন্তু নির্বাচন সুষ্ঠু করেছিলেন। আর এই সরকার নির্বাচনই সুষ্ঠু করছে না, ক্ষমতা তো পরের বিষয়।’

আওয়ামী লীগের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘যেভাবেই হোক আপনারা ক্ষমতায় আছেন– আপনাদের কাছে আমাদের নেতাকর্মীদের মুক্তি চাই। তবে পদত্যাগ করলে ভালো করবেন। আগামী নির্বাচন আপনাদের অধীনে হওয়ার প্রশ্নই আসে না। আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।’

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন– জিনাফ’র সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, মুসলিম লীগের মহাসচিব আবুল খায়ের, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, মুক্তার আখন্দ প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading